ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

নিখোঁজের সাত দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, লোমহর্ষ বর্ণনা দিলেন সৎমা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৪০:৪৬ অপরাহ্ন
নিখোঁজের সাত দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, লোমহর্ষ বর্ণনা দিলেন সৎমা নিখোঁজের সাত দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, লোমহর্ষ বর্ণনা দিলেন সৎমা
জয়পুরহাটের নিখোঁজের সাত দিন পর চার বছরের ছোট্ট রদিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) রাতে কালাই উপজেলার হিমাইল গ্রামের এক সেপটিক ট্যাংক থেকে রদিয়া আক্তার ওহির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সৎমা সোনিয়া (২৫) রদিয়াকে হত্যার লোমহর্ষ বর্ণনা দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতে রদিয়ার লাশের খোঁজ পান তাঁরা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রদিয়ার সৎমা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এছাড়া শিশুটির চাচা রনি ও সৎ নানা জিয়া কসাইকেও থানায় আনা হয়। সোনিয়াকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানায়, ২৪ মে দুপুরে নানাবাড়ি থেকে মাত্র এক-দুই মিনিটের দূরত্বে দাদা-দাদির বাড়িতে বেড়াতে যায় রদিয়া। সেখানেই সোনিয়া তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে। পরে লাশটি বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ওই সময় শিশুটির বাবা মাঠে ধান কাটছিলেন, আর দাদা-দাদি গিয়েছিলেন ঘাস আনতে।

রদিয়ার মা আর্জিনা (২৭), দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির কাছাকাছি নিজের বাবার বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন। প্রায় প্রতিদিনই রদিয়া হেঁটে যেত দাদা-দাদির বাড়িতে। রদিয়া হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক আর ক্ষোভে নেমে এসেছে নীরব বিষাদ। স্থানীয়রা বলছেন, এমন পাশবিক কাজ কীভাবে করা সম্ভব, তা-ও নিজের ঘরের শিশুর সঙ্গে?’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় শিশু রদিয়ার মা আর্জিনা বাদী হয়ে শনিবার (৩১ মে) কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২