ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

মান্দায় পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৭:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৭:৩৫:৪১ অপরাহ্ন
মান্দায় পাচারকালে ৬০ বস্তা সার জব্দ মান্দায় পাচারকালে ৬০ বস্তা সার জব্দ
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোর উপজেলায় পাচারকালে ৬০বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন।  

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবাইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসি ল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর