ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান ভূমিকম্পে আবারও কাঁপল দেশ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী  ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

রাজশাহীতে আমনে বাম্পার ফলনের আভাস

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৭:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৭:২৯:২৭ অপরাহ্ন
রাজশাহীতে আমনে বাম্পার ফলনের আভাস রাজশাহীতে আমনে বাম্পার ফলনের আভাস
প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির ধাক্কা সামলেও রাজশাহী অঞ্চলে আমন ধানে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে অনেক মাঠে চারা নষ্ট হয়ে গেলেও এখন বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান। রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হবে বলে আশাবাদী কৃষকরা। ধান পাকতে শুরু করায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সময়মতো বৃষ্টি হওয়ায় সেচ খরচ অনেক কম পড়েছে। ফলে তুলনামূলক কম খরচে বেশি ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও মৌসুমের শেষদিকে বৃষ্টিতে কিছু জমির ধানগাছ নুয়ে পড়েছে, তবুও বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট দপ্তর জানায়, চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর  জমিতে রোপা আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত অর্থবছরে চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টরে—উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।

কৃষি কর্মকর্তারা বলছেন, সময়মতো সার, বীজ, কীটনাশক ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও সামগ্রিক উৎপাদনে বড় প্রভাব পড়বে না।

তানোর, মোহনপুর, পবা, গোদাগাড়ী, বাগমারা, দুর্গাপুর ও চারঘাট এসব উপজেলার মাঠজুড়ে এখন ধান কাটার হাওয়া।

কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় আগের বছরের তুলনায় উৎপাদন অনেক ভালো।

গাল্লা গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক জানান, তিনি ১৩ বিঘায় বিআর-৫১ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে ৫ বিঘার ধান ইতোমধ্যে কাটা হয়েছে। বিঘাপ্রতি ২০/২২ মণ ধান পাওয়ার আশা করছেন। গেল বছর সেচে খরচ বেশি হয়েছিল, এবার বৃষ্টি ঠিকমতো হওয়ায় তেমন খরচ হয়নি, বলেন তিনি।

দেবীপুরের কৃষক মিজানুর রহমান জানান, ২ বিঘায় বিনা-১৭ ধান লাগিয়ে ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। ভালো দাম পেলে এ বছর লাভবান হবেন বলে মনে করছেন তিনি।

গোদাগাড়ীর লুৎফর রহমান বলেন, পানি নিয়ে চিন্তা ছিল। কিন্তু ঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। শেষ দিকে বৃষ্টি কিছুটা চিন্তা বাড়ালেও আশা করছি লাভ হবে।

চারঘাটের কৃষক আবদুর রহিম জানান, কয়েক বছর ফলন কম ছিল। কিন্তু এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে।

নগরীর পবা উপজেলার বাগধানীর কৃষক মাসুদ বলেন, কিছু জমির ধান নুয়ে পড়ায় ফলন কিছু কম হতে পারে, তবে সামগ্রিকভাবে উৎপাদন ভালোই হবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, বৃষ্টিতে কিছু এলাকায় ক্ষতি হলেও তা সামগ্রিক ফলনে বড় প্রভাব ফেলবে না। ইতোমধ্যে অনেক এলাকায় ধান কাটাও শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে আমনে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এবারের ভালো ফলন জেলার খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগ ও কৃষকদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান