ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের ভোক্তা অধিকারের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকার ঘোষণা ক্যাবের
ভোক্তাদের অধিকার রক্ষায় মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

দুর্নীতি, বাজার সিন্ডিকেট, খাদ্যের মান, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধসহ প্রতিটি ক্ষেত্রে জনগণের ঢাল হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামান।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

ক্যাব সভাপতি বলেন, আমরা সরকারের মুখপাত্র নই, আমরা জনগণের প্রতিনিধি। দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আরও শক্তভাবে কাজ করব।

বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও কার্যকর উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, খোলা তেল ভোক্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ভেজাল মেশানোর সুযোগ থাকে। ব্যবসায়ীকে প্যাকেটজাত তেল বিক্রিতে উৎসাহিত করতে হবে, আর ভোক্তাকেও সচেতন হতে হবে।

কৃষিক্ষেত্রে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, কৃষিঋণ প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় কি না তা তদন্ত করা জরুরি। রাজশাহীতে একটি নির্দিষ্ট সিন্ডিকেট ঋণ বিতরণ নিয়ন্ত্রণ করছে, ফলে কৃষক ঋণ পাচ্ছে না; উচ্চ সুদের দাদনের ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আলুর বাজারে বিশৃঙ্খলা, ভেজাল বীজ, সার সিন্ডিকেট, পরিবহনে চাঁদাবাজি এসব সমস্যা বহু পুরোনো।

শুধু পরিচয় দিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলে হবে না, ক্যাবকে মাঠে নামতে হবে, যোগ করেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বড় করপোরেট ও অসংখ্য অদৃশ্য শক্তি সক্রিয় থাকায় সিন্ডিকেট ভাঙা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন সফিকুজ্জামান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। প্রশাসন ও ক্যাবকে যৌথভাবে মনিটরিং বাড়াতে হবে।

সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে সরকারি সীমাবদ্ধতা ছিল, এখন নেই। ক্যাবের মাধ্যমে মানুষের অধিকার নিয়ে আরও দৃঢ়ভাবে কাজ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, ক্যাব জনস্বার্থে কাজ করছে বলেই জনগণ তাদের রিপোর্ট দ্রুত বিশ্বাস করে। খাদ্যের নিরাপত্তা ও বাজার স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাব কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ভোক্তা অধিদফতর, বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসনের পাশাপাশি ক্যাব মাঠপর্যায়ে কাজ করায় ভোক্তা সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, আমরা সবাই ভোক্তা। তাই নিজের অধিকার রক্ষায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্য রোধে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি জনগণের সতর্কতাও গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব সভাপতি, সম্পাদক, সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী লাইলুন নাহার।

ক্যাবের এ উদ্যোগ ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে নতুন গতি আনবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন