ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

হাতীবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় চোরাকারবারী আটক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:১১:৫০ অপরাহ্ন
হাতীবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় চোরাকারবারী আটক হাতীবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় চোরাকারবারী আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় লাভলু হোসেন (৪০) নামে এক চিহ্নিত চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিনগত মধ্যরাতে তিস্তা ৬১-বিজিবি ব্যাটালিয়ন-২ এর সদস্যরা তাকে আটক করে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিজিবি এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা** দায়ের করে আটক লাভলুকে পুলিশে সোপর্দ করে।

আটক লাভলু উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, নিয়মিত সীমান্ত টহলের অংশ হিসেবে রোববার রাতে দোলাপাড়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল সদস্যরা। এ সময় ভারতীয় গরু পাচারের উদ্দেশ্যে

তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল লাভলু। টহল দল তাকে হাতেনাতে আটক করে।

এ সময় তার কাছ থেকে বেড়া কাটার প্লায়ার্স (লোহার তার কাটার যন্ত্র) ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার পর বিজিবি হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে এবং চোরাকারবারী লাভলুকে পুলিশে হস্তান্তর করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার