ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

গাজীপুরে মডেলকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পরিচালক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:৩১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:৩১:৫৭ পূর্বাহ্ন
গাজীপুরে মডেলকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পরিচালক গ্রেপ্তার গাজীপুরে মডেলকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পরিচালক গ্রেপ্তার
শুটিংয়ের কথা বলে এক মডেলকে রিসোর্টে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক নাসিরউদ্দীন মাসুদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হাসমত উল্লাহ।

পুলিশ জানায়, শনিবার রাতের উত্তরা, ঢাকা থেকে নাসিরউদ্দীন মাসুদকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলার প্রধান আসামি নাসিরউদ্দীন মাসুদ দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। ডিবি আশা করছে, মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা যাবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়েছিল, নাসির (নাসিরউদ্দীন মাসুদ) নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে নাসির, বাবর ও অজ্ঞাতপরিচয় এক জন মডেলকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন বিকেলে তাকে মারধর করে রিসোর্ট থেকে বের করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ভুক্তভোগীর আইফোন (মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা) নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই মডেল থানায় মামলা করেন এবং মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক