ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

মুন্সিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: শিক্ষককে পিটিয়ে পুলিশে হস্তান্তর

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:২৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:২৭:৪৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: শিক্ষককে পিটিয়ে পুলিশে হস্তান্তর মুন্সিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: শিক্ষককে পিটিয়ে পুলিশে হস্তান্তর
মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর রোববার দুপুরে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ভুক্তভোগী ছাত্রীয়ের বাবা রোববার বিকেলে তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষকটি ওই ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। ওই দিনই ছাত্রী’র বাবা-মা বিদ্যালয়ে এসে অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্তৃপক্ষ রোববার সকালে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ খবর জানার পর শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও প্রতিষ্ঠানপ্রধানের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষককে বেদম মারপিট করেন।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষককে থানায় নিয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ