ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

বড়াল নদের পাড়ে মিলল শিশুর লাশ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩১:০৪ অপরাহ্ন
বড়াল নদের পাড়ে মিলল শিশুর লাশ বড়াল নদের পাড়ে মিলল শিশুর লাশ
পাবনার চাটমোহরে ঘরের বারান্দায় পাঁচ মাসের ঘুমন্ত শিশু সোহাগী মণ্ডলকে রেখে বের হয়েছিলেন মা। এক ঘণ্টা পর সকাল ৭টার দিকে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পাওয়া যায়।

শনিবার পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

সোহাগী মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।

কমল মণ্ডল জানান, শনিবার সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল সোহাগীকে ঘরের বারান্দায় বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাইরে গরুর খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। কমল মণ্ডল দাবি করেন, তার মেয়েকে ঘর থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে বড়াল নদের পাড়ে ফেলে রেখেছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানায় হত্যা মামলা হবে। প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২