ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিন সফর শেষ, ইরানে এ বার আরও বিধ্বংসী হামলা? প্রস্তুত হচ্ছে বাহিনী চিনের উপহার চিনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা? নষ্ট করেছেন ফোনও! নিরাপত্তায় আর কী কড়াকড়ি ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম

এফ-১৬ ফাইটার জেট বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশে ?

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৩:৪১ অপরাহ্ন
এফ-১৬ ফাইটার জেট বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশে ? এফ-১৬ ফাইটার জেট বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশে ?
এক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক ও মাল্টিরোল যুদ্ধবিমান এফ-১৬ ফ্যালকন আধুনিক সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন এই জেট বর্তমানে বিশ্বের ২৫টিরও বেশি দেশের বায়ুসেনায় ব্যবহৃত হচ্ছে। জেনারেল ডাইনামিক্সের নকশায় তৈরি হলেও বর্তমানে লকহিড মার্টিন এফ-১৬ উৎপাদন করছে। কৌশলগত নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে এসব জেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্ট্যাটিস্টার ২০২৩ সালের তথ্য অনুযায়ী নিচে তুলে ধরা হল কোন পাঁচটি দেশের কাছে রয়েছে বিশ্বের সর্বাধিক এফ-১৬ ফাইটার জেট:

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মাঝে আকাশসীমা রক্ষায় তাইওয়ানের প্রধান ভরসা এফ-১৬। দেশটি এর বহরকে উন্নত F-16V (Viper) সংস্করণে আপগ্রেড করছে। উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, উচ্চক্ষমতাসম্পন্ন টার্গেটিং সুবিধা এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার ফলে এগুলি এখন তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ।

আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত মিশরের ট্যাকটিক্যাল এয়ার পাওয়ারের প্রধান ভিত্তিও এই এফ-১৬ জেট। আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ, সীমান্ত নজরদারি ও বহুমুখী সামরিক মিশনে এগুলির ব্যাপক ব্যবহার রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং নিয়মিত আপগ্রেডের ফলে মিশর তার এফ-১৬ ইউনিটকে উচ্চমাত্রায় যুদ্ধ-প্রস্তুত রাখতে সক্ষম হয়েছে।

বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ও প্রযুক্তিগতভাবে উন্নত এফ-১৬ বহরগুলোর একটি রয়েছে ইসরায়েলের হাতে। নিজেদের সামরিক চাহিদা অনুযায়ী জেটগুলিতে উন্নত রাডার, ইলেকট্রনিক স্যুট, সেন্সর ও অস্ত্র ব্যবস্থা যুক্ত করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিবেশে আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ ও কৌশলগত প্রতিরোধ শক্তি বজায় রাখতে ইসরায়েলের এফ-১৬ ফ্লিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় এফ-১৬ বহর রয়েছে তুরস্কের। দেশটি নিজেদের তৈরি আপগ্রেড প্যাকেজ ব্যবহার করে পুরোনো জেটগুলোকে আধুনিক করছে। পাশাপাশি নতুন Block 70 মডেল যুক্ত হওয়ায় তুরস্কের অ্যাভিওনিক্স, রাডার ও অস্ত্র নিয়ন্ত্রণ সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। ন্যাটো মিশন, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক শক্তি প্রদর্শনে এই ফ্লিট তুরস্কের কৌশলগত সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এফ-১৬ ফ্যালকনের জন্মদাতা দেশ যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে বিশ্বের বৃহত্তম এফ-১৬ ফাইটার বহর। মার্কিন বায়ুসেনা, ন্যাশনাল গার্ড ও রিজার্ভ ইউনিটে বিস্তৃত এই ফ্লিট আকাশে আধিপত্য তৈরি, স্থল আক্রমণ, আন্তর্জাতিক মিশন এবং উন্নত পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়। প্রযুক্তিগত উৎকর্ষ, আধুনিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘ অপারেশনাল অভিজ্ঞতা এফ-১৬-কে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে।

চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্রে প্রমাণিত সামরিক সক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং বহুমুখী ব্যবহারের কারণে এফ-১৬ এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর ফাইটার জেট। আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে এসব জেট আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার