ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

অপূর্ণ কলেজ-স্বপ্ন পূরণ ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছবিতে কৃতি স্যানন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৩৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৩৬:৩৬ অপরাহ্ন
অপূর্ণ কলেজ-স্বপ্ন পূরণ ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছবিতে কৃতি স্যানন অপূর্ণ কলেজ-স্বপ্ন পূরণ ‘তেরে ইশ্‌ক মেঁ’ ছবিতে কৃতি স্যানন
বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের দীর্ঘদিনের আক্ষেপ, কখনও প্রকৃত কলেজ-লাইফ উপভোগ করতে পারেননি। দিল্লিতে বেড়ে ওঠা কৃতি জানান, জেপি ইনস্টিটিউটে পড়তে গিয়ে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের সেই নির্ভার পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন। বোন নুপূরের নির্ঝঞ্ঝাট কলেজ–জীবন দেখলে তাঁর হিংসাও হত।

তবে কৃতির সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে নতুন ছবি ‘তেরে ইশ্‌ক মেঁ’–এর শুটিংয়ে ডিইউ ক্যাম্পাসে কাজ করতে গিয়ে। তাঁর ভাষায়, “যেন পুরনো স্বপ্ন পূরণ হলো। শুটিংকালে দিল্লির খাবারও দারুণ উপভোগ করেছেন তিনি।

পরিচালক আনন্দ এল. রাই বলেন, এই ছবি ‘রাঞ্ঝনা’র ধারাবাহিকতা নয়; বরং ব্যক্তিগত বিকাশের একটি যাত্রা। কৃতির মতে, ‘মুক্তি’ চরিত্রটি সম্পূর্ণ আলাদা, আবেগপূর্ণ এবং অভিনয়ের জন্য চ্যালেঞ্জিং।

ছবিতে ধনুশ ‘শঙ্কর’ চরিত্রে অভিনয় করছেন, এক উগ্র যুবক, যে হৃদয়ভঙ্গের যন্ত্রণায় প্রতিশোধস্পৃহায় জ্বলে ওঠে। কৃতি–ধনুশ জুটি আলাদা হওয়ার আগেই তাদের প্রেমে আসে বিপর্যয়।

‘রাঞ্ঝনা’র দশ বছর পূর্তিতে ঘোষিত  তেরে ইশ্‌ক মেঁ’ মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট