ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

পবায় চরমাঝারদিয়াড়–চরনবীনগর সড়ক আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:২৯:০৪ অপরাহ্ন
পবায় চরমাঝারদিয়াড়–চরনবীনগর সড়ক আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন পবায় চরমাঝারদিয়াড়–চরনবীনগর সড়ক আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন
রাজশাহীর পবা উপজেলায় চরমাঝারদিয়াড় থেকে চরনবীনগর পর্যন্ত সড়ক আরসিসি পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে হরিপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা এলজিইডি’র কর্মকর্তা প্রকৌশলী মো. মোকবুল হোসেন, সহকারী প্রকৌশলী আয়তুল্লাহ বেহেস্তি, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ।

এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় এক হাজার একশো মিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল দুই কোটি ৬২ লাখ টাকা। তবে কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈকত এন্টারপ্রাইজ’ চুক্তিমূল্যে দুই কোটি ৩৬ লাখ টাকায় কাজটি সম্পন্ন করবে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে।

সড়কটি পাকাকরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। চরবাসী শামিম বলেন, বর্ষায় কাদা আর পানিতে, আর খরার সময় ধুলাবালিতে চলাচল করা যেত না। বিশেষ করে রোগী বা প্রসূতি মাতাকে মেডিকেলে নিতে অনেক কষ্ট হতো। এখন পাকা রাস্তায় গাড়ি চলাচল শুরু হলে আমাদের ভোগান্তি কমবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি