ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ অপরাহ্ন
রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি
তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।

কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মীদের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে তানোর থানার ওসি আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে ফোন করা হলেও তারা সাড়া দেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে বলেন, তিনি বিষয়টি জানেন না- খোঁজ নিয়ে জানাবেন। তবে পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজে’ এ নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক