ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম

রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:১৯:৪২ অপরাহ্ন
রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি রাজশাহীর তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি
তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।

কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মীদের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে তানোর থানার ওসি আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে ফোন করা হলেও তারা সাড়া দেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে বলেন, তিনি বিষয়টি জানেন না- খোঁজ নিয়ে জানাবেন। তবে পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজে’ এ নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার

নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার