ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

শিল্পপতিদের বিয়েতে নাচেন বলি তারকারা! সলমন, দীপিকা থেকে ক্যাটরিনাদের পারিশ্রমিক কত?

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:০২:৫৫ অপরাহ্ন
শিল্পপতিদের বিয়েতে নাচেন বলি তারকারা! সলমন, দীপিকা থেকে ক্যাটরিনাদের পারিশ্রমিক কত? শিল্পপতিদের বিয়েতে নাচেন বলি তারকারা! সলমন, দীপিকা থেকে ক্যাটরিনাদের পারিশ্রমিক কত?
উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ে আসর। বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। রণবীর সিংহ থেকে জাহ্নবী কপূর অনেকেই বিয়েতে নেচেছেন। তবে এই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচেন বলিউড তারকারা। কে কত পারিশ্রমিক পান?

অনন্ত অম্বানীর বিয়েতেও উদ্দাম নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংহকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি।

আলিয়া ভট্টও একসময় নাচতেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের পরে সেই ভাবে তাঁকে দেখা যায় না। যদিও অনন্ত অম্বানীর বিয়েতে স্বামী রণবীর কপূরের সঙ্গে নেচেছিলেন। বিয়ের আসরে নেচে ১.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।

বিয়ের অনুষ্ঠান সলমন খান নেচে মাতিয়ে রাখেন। তাঁর উপস্থিতিই গোটা আবহ বদলে দিতে পারে। বিয়ের আসরে নেচে তিনি নাকি ২ কোটি টাকা নেন। বলিউডের ছবিতে নিজের পছন্দমতো নাচ কোরিয়োগ্রাফি করে নেন তিনি। বেশি জটিলতা পছন্দ নয় তাঁর। তবে সেই নাচেই নাকি বাজিমাত করেন ভাইজান। একসময় বিয়ের অনুষ্ঠানে নাচা নিয়ে ছুতমার্গ ছিল রণবীর কপূরের। তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

বলিউডের ছবিতে তাঁর নাচ মুগ্ধ করে। সেই দীপিকা পা়ড়ুকোন বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা পারিশ্রমিক পান। ‘হুসন তেরা তৌবা তৌবা’ গানে তাঁর নাচ দেখে অবাক হয়েছিলেন দর্শক। সেই ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা নেন। তবে ভিকি-ঘরনি অর্থাৎ ক্যাটরিনা কইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ছবিতে তাঁর ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’-সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন, তা বলাই যায়। ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা।

শাহরুখ খানও বিয়ের আসরে নেচেছেন। তিনি ৩ কোটি এবং অক্ষয় কুমার ২.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম