ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি সম্রাট ইসলাম গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৭:০৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৭:০৩:১১ অপরাহ্ন
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি সম্রাট ইসলাম গ্রেপ্তার চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি সম্রাট ইসলাম গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে বোয়ালখালী থানার পশ্চিম শাকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভিকটিম রেসি আমিন দৃষ্টি কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন শেখের কিল্লাঘোনা গ্রামের বাসিন্দা। ভিকটিম ও সম্রাট ইসলামের পূর্বপরিচয় ছিল। অভিযোগে জানা যায়, সম্রাটের পরিবার ভিকটিমের পিতার কাছে বিয়ের প্রস্তাব দিলে তা তিনি গ্রহণ না করলে ক্ষুব্ধ হয় সম্রাট। এরপর ফুসলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় সে।

পরবর্তীতে ভিকটিমকে খুঁজে না পেয়ে তার পিতা আল আমিন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করলে ২২ ধারার জবানবন্দিতে তিনি জানান সম্রাট তাকে অপহরণের পর বোয়ালখালী থানার তার ফুপুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিমের পিতা আল আমিন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা নং—১০, তারিখ: ২৬ নভেম্বর ২০২৫
ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০/ সংযোজিত ৯(১)

মামলা রুজুর পর র‍্যাব-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্রাট ইসলাম বোয়ালখালীর পশ্চিম শাকপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সম্রাট ইসলামের বয়স ১৮ বছর। তিনি কক্সবাজারের পেকুয়া থানার মগঘোনা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত সম্রাট ইসলামকে আইনগত ব্যবস্থার জন্য চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার