ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি

নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৬:৫৩:০২ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ নগরীর চন্দ্রিমায় সাবেক যুবলীগ নেতা টিপু’র প্রকাশ্য মাদক ব্যবসা; জনমনে তীব্র ক্ষোভ
রাজশাহী নগরীর খড়খড়ি ললিতাহার কৃষি ব্যাংক মোড় এলাকার রেজা কলিস্টোরকে ঘিরে চলছে প্রকাশ্য মাদক বেচাকেনা। এমন অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পারিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি মোঃ টিপু সুলতান।

স্থানীয়দের বহুদিনের অভিযোগ, টিপু সুলতান ওই দোকানের ভেতর ও আশপাশের এলাকাকে মাদক বিক্রির নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছেন। সন্ধ্যার পর মাদকসেবীরা ফোন পেলে কলিস্টোরের ভেতর থেকে তিনি বা তার সহযোগীরা বের হয়ে চাহিদা অনুযায়ী মাদক সরবরাহ করে এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায় বলে জানান এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, টিপুর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। তাকে প্রশাসনও ম্যানেজ করে রেখেছে এমনটাই আমাদের ধারণা।

তাদের অভিযোগ, টিপুর রয়েছে ২০/২৫ জন সহযোগী যারা নিয়মিতভাবে মাদক সরবরাহ করে। ফলে এলাকা পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে।

রেজা কলিস্টোরের ম্যানেজার খোকনের বক্তব্য জানতে ফোন দেওয়া হলেও তার মোবাইল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনের পর থেকে রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গেছে, এমন অভিযোগ স্থানীয়দের। শিক্ষা নগরী হিসেবে খ্যাত রাজশাহীতে এখন কিশোর যুবক থেকে শুরু করে বিভিন্ন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের অনেক শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়ছে।

দূরদূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অভিভাবকদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক যুবলীগ নেতা হওয়া সত্ত্বেও টিপু সুলতান কীভাবে প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছেন,এ নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

স্থানীয়দের দাবি, অবিলম্বে টিপু সুলতানকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম অ্যান্ড অপস) মোঃ গাজিউর রহমান বলেন, মাদক কারবারী যে-ই হোক, তার কোনো ছাড় নেই। টিপু সুলতান নামে কারও বিষয়ে আমার আগে কোনো তথ্য জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম, বিষয়টি সত্যিই গুরুতর। চন্দ্রিমা থানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হবে।

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ কমিশনার স্যারকেও অবহিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার