ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বাঘায় চরাঞ্চলে বিদেশি পিস্তল পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:২৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৬:২৭:৩২ অপরাহ্ন
বাঘায় চরাঞ্চলে বিদেশি পিস্তল পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার বাঘায় চরাঞ্চলে বিদেশি পিস্তল পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর বাঘা থানার খায়েরহাট এলাকায় পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত বিদেশি পিস্তল, পাইপগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা করেছে র‌্যাব।

শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় র‌্যাব-৫, একটি আভিযানিক দল এ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত (২৭ অক্টোবর) পদ্মার চরাঞ্চলে চরের জমি-বাথান দখল ও বালুমহল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ সময় গোলাগুলির ওই ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা যান। পরবর্তীতে নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

রক্তক্ষয়ী এই সংঘর্ষ দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

তদন্তের ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে—চরাঞ্চলে মনতাজ-কাকন বাহিনীসহ অন্যান্য ডাকাত দলের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে। এ তথ্যের ভিত্তিতে এলাকা জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

শনিবার রাতে র‌্যাব-৫-এর আভিযানিক দল অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, পাইপগান ও ওয়ান শুটারগান উদ্ধার করে।

এর আগে ৯ নভেম্বর পুলিশের পরিচালিত ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযানে ওই চরাঞ্চল থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেই ধারাবাহিকতায় র‌্যাব নতুন করে এ অভিযান পরিচালনা করে আরও অস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত রবিবার অস্ত্র বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের