ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

​পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৪:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৪:৫০:৪৭ অপরাহ্ন
​পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
উত্তরবঙ্গের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়াতে প্রথমবারের মত স্বনামধন্য ব্যান্ডদল ‘শিরোনামহীন’ এর মনমাতানো উপস্থাপনায় ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে জমকালো বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রবিবার সকাল ১০টায় ইউনিভার্সিটি মাঠে বেলুন উড়িয়ে বিবিএ কার্নিভাল-৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান এর পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিকেলে কনসার্ট পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি কোষাধ্যক্ষ মোঃ জাহেদুর রহমান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও বিওটি সদস্য মোঃ মোজাম্মেল হক লালু। আরও উপস্থিত ছিলেন বিওটি সদস্য ফয়জুন নাহার, আয়শা বেগম, সোহরাব আলী খানসহ অনুষ্ঠানের স্পনসর প্রতিনিধিবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে স্বনামধন্য ব্যান্ডদল ‘শিরোনামহী ‘ এর সঙ্গীত র্মূছনার মধ্যদিয়ে শেষ হয় বিবিএ কার্নিভাল-৩

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু