ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭

ছেলের নাড়ি দিয়েই পেনডেন্ট বানালেন কার্ডি বি!

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৫২:১৪ অপরাহ্ন
ছেলের নাড়ি দিয়েই পেনডেন্ট বানালেন কার্ডি বি! ছেলের নাড়ি দিয়েই পেনডেন্ট বানালেন কার্ডি বি!
সম্প্রতি চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন আমেরিকান র‌্যাপার কার্ডি বি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০১৭ সালে আর এক র‍্যাপ গায়ক অফসেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। যদিও তৃতীয় সন্তানের জন্মের পরেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় কার্ডির। তার পর স্টেফন ডিগ্‌সের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। স্টেফনের ঔরসেই চতুর্থ সন্তানেন জন্ম দেন তিনি। চতুর্থ সন্তানের জন্ম দিয়ে কার্ডি যে কীর্তি করেছেন, তা চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের। ছেলের জন্মের স্মৃতি সোনায় বাঁধিয়ে রেখেছেন তিনি।

ছেলের নাড়ি দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন সোনার পেনডেন্ট। সম্প্রতি জুলিয়ান মেরি কোরোনা নামে এক মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন, কী ভাবে কার্ডির ছেলের নাড়ি দিয়ে পেনডেন্ট বানিয়ে দিয়েছেন তিনি। গয়নাটি বানানোর জন্য জুলিয়ান প্রথমেই নাড়িটিকে একটি হৃদয়াকৃতির কয়েলে জড়িয়েছেন। তার পর সাইজ় মতো কাটাকুটি করে বিষয়টিকে ডিহাইড্রেট করেছেন তিনি। তার পরে দিয়েছেন সোনার পরত। ভিডিয়োর ক্যাপশনে জুলিয়ান লেখেন, ‘‘কার্ডির জন্য এই স্মৃতিটি ধরে রাখতে পেরে আমি আপ্লুত। এটা আমার জীবনের মনে রাখার মতো কাজ। নাড়ি হল মা ও সন্তানের মধ্যে যোগাযোগের আদিতম ধাপ। অন্তঃসত্ত্বা অবস্থায় এই নাড়ির সূত্রেই সন্তানকে কাছে পান মা। এই পেনডেন্টের মাধ্যমে কার্ডির চতুর্থ বার অন্তঃসত্ত্বা হওয়ার যাত্রাটা আজীবন মনে থেকে যাবে।’’

এই গোটা প্রক্রিয়াটি করতে কার্ডির খরচ পড়েছে প্রায় ৬১৫ ডলার(ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫,০০০ টাকা)। সন্তানের জন্মের পর তার সঙ্গে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন কার্ডি। তবে ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি র‌্যাপার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের