ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬

তালিব বিদ্রোহীদের ডেরায় ফের হানা পাকিস্তানের!

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৪২:৪২ অপরাহ্ন
তালিব বিদ্রোহীদের ডেরায় ফের হানা পাকিস্তানের! তালিব বিদ্রোহীদের ডেরায় ফের হানা পাকিস্তানের!
আফগান সীমান্ত লাগোয়া এলাকায় তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে ফের অভিযান চালাল পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন অন্তত ১৭ জন তালিব বিদ্রোহী। তাঁরা প্রত্যেকেই বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি-র সদস্য ছিলেন বলে দাবি পাক বাহিনীর।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই প্রদেশে দীর্ঘ দিন ধরেই সক্রিয় তালিব বিদ্রোহীরা। পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে এই বিদ্রোহী গোষ্ঠীর। শুক্রবারও খাইবার পাখতুনখোয়ার বানু প্রদেশের শেরি খেল এবং পাক্কা পাহাড় খেল এলাকায় হানা দেয় পাক বাহিনী। ওই অভিযানে ১০ বিদ্রোহী নিহত হন। জখম হন আরও পাঁচ জন। এ ছাড়া এক বিদ্রোহীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পাক বাহিনী।

খাইবার পাখতুনখোয়া প্রদেশেরই অপর এক প্রান্তে পাকিস্তানি বাহিনীর আট ঘণ্টার অভিযানে নিহত হন আরও সাত তালিব বিদ্রোহী। ওই অভিযানে নিহত বিদ্রোহীদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি রাওয়ালপিন্ডির। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘি রাখার একটি টিনের মধ্যে ১০ কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে।

বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি। এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে হামলা, বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে। টিটিপি নেতাদের অনেকেই এখন আফগানিস্তানে তালিবানের আশ্রয়ে রয়েছে বলে দাবি ইসলামাবাদের।

এই তালিব বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পাক বাহিনী। কয়েক দিন আগেও খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজ়িরিস্তানে হানা দিয়ে টিটিপির ১৫ জন সক্রিয় সদস্যকে হত্যা করে পাক বাহিনী। নিহতদের মধ্যে ছিলেন বিদ্রোহী তালিব গোষ্ঠীর অন্যতম কমান্ডার আলম মাহসুদও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়