ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

মোদীরাজ্যে স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে দু’বার ধর্ষণ! খুদেকে ইঞ্জেকশন দিয়ে আচ্ছন্ন করেন অভিযুক্ত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৯:০১ অপরাহ্ন
মোদীরাজ্যে স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে দু’বার ধর্ষণ! খুদেকে ইঞ্জেকশন দিয়ে আচ্ছন্ন করেন অভিযুক্ত মোদীরাজ্যে স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে দু’বার ধর্ষণ! খুদেকে ইঞ্জেকশন দিয়ে আচ্ছন্ন করেন অভিযুক্ত
স্কুলের ভিতরেই দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গুজরাতে! অভিযোগ, স্কুলের বাগানে নিয়ে গিয়ে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে সাত বছরের খুদেকে দু’বার ধর্ষণ করেছেন এক যুবক। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে খবর, দিন দুয়েক আগে গুজরাতের মেহসানা জেলার বিজাপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, স্কুল ক্যাম্পাসের ভিতরেই সাত বছরের এক ছাত্রীকে দু’বার ধর্ষণ করা হয়। প্রথমে ১৯ নভেম্বর তাঁকে স্কুলের পিছনের বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন এক যুবক। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মারারও হুমকি দেন। পর দিন, অর্থাৎ ২০ নভেম্বর তাকে ভয় দেখিয়ে ফের একই জায়গায় নিয়ে যান অভিযুক্ত। অভিযোগ, শিশুটিকে আচ্ছন্ন করার জন্য তার ডান হাতে ইঞ্জেকশন দেওয়া হয়।

এর পর থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় ওই বালিকার। তখনই মেয়েটির বাবা-মা গোটা বিষয়টি জানতে পারেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই খুদে। শিশুটির পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। বিজাপুর থানার ইন্সপেক্টর জিএ সোলাঙ্কি বলেন, ‘‘আমরা যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর অধীনে এফআইআর দায়ের করেছি। তদন্ত চলছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিশুটিকে ঠিক কিসের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তা জানার জন্য মেডিক্যাল রিপোর্ট চাওয়া হয়েছে।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার