ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

মামিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাগ্নে!

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৪:১৩ অপরাহ্ন
মামিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাগ্নে! মামিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাগ্নে! ’
মামিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করল পুলিশ। পাল্টা ধৃতের দাবি, মামিই তাঁকে বেড়াতে নিয়ে যেতে বলেছিলেন। তাঁদের ভালবাসার সম্পর্ক। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়়ি থানা এলাকায়।

‘নির্যাতিতা’ এবং অভিযুক্ত কেশিয়াড়ি থানা এলাকারই বাসিন্দা। ‘নির্যাতিতা’র বয়স ৩২ বছর। অভিযুক্ত ৩০ বছরের। সম্পর্কে তাঁরা মামি এবং ভাগ্নে। ২ বছরের বড় মামিকে অপহরণ করে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছেন বলে যুবকের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত ১৪ নভেম্বর ‘নির্যাতিতা’র স্বামী কেশিয়াড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তাতে তিনি জানান, স্ত্রী নিখোঁজ। গত ২০ নভেম্বর নিজেই বাড়ি ফেরেন ওই বধূ। ৬ দিন পর, ২১ নভেম্বর থানায় অপহরণ এবং ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেন ভাগ্নের বিরুদ্ধে। ‘নির্যাতিতা’র অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। শনিবার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

যদিও অভিযুক্তের দাবি ভিন্ন। শনিবার পুলিশের ঘেরাটোপে আদালতে যাওয়ার পথে ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। যুবকের দাবি, মামির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। সেটাও এক-দু’দিনের নয়, চার বছরের। তিনি বলেন, ‘‘মামিমার সঙ্গে চার বছর ধরে ভালবাসার সম্পর্ক আমার। মামিমাই একদিন বলেছিল, ‘চলো, আমরা কোথাও পালিয়ে যাই। হলদিয়ায় গিয়েছিলাম আমরা।’’ ধৃতের দাবি, এখন লোকলজ্জার ভয়ে ধরা পড়ে গিয়ে তাঁর নামে নালিশ করেছেন ‘প্রেমিকা’ অর্থাৎ, মামি।

ধৃতের মা বিস্মিত। পুত্রের সঙ্গে ভ্রাতৃবধূর ‘অবৈধ সম্পর্ক’ বা পুত্রের বিরুদ্ধে ভ্রাতৃবধূর ধর্ষণের অভিযোগ নিয়ে বিশ বাঁও জলে তিনি। প্রৌঢ়ার কথায়, ‘‘আমি জানতাম না, ওদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। জানলে নিশ্চয়ই বাধা দিতাম। আমার ছেলেও বিবাহিত। ওর মামিমা ওকে প্রায়শই ফোন করে ডাকত চাষবাস-বাড়ির কাজে সহযোগিতা করার জন্য। আমিও আমার ভাইয়ের বৌকে খুব ভালবাসতাম। শেষে ওই ফাঁসিয়ে দিল আমার ছেলেকে!’’

অভিযোগকারিণীর স্বামী অর্থাৎ অভিযুক্তের মামা বলছেন, এখন তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। আইন-আদালতের মাধ্যমেই ফয়সালা হবে।

পুলিশ জানাচ্ছে, প্রাথমিক তদন্তে অপহরণের অভিযোগ তেমন জোরাল নয়। তবে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘শুক্রবার অপহরণ এবং ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযুক্তকে গ্রেফতার করে আমরা নিজেদের হেফাজতে নিয়েছি। তদন্ত চলছে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ