ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৬:০২ পূর্বাহ্ন
পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা
পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা।

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল বারেক মজুমদারের বাড়ি থেকে তার দুটি গরু নিয়ে যান জলিল প্যাদা।

পরে বারেক ঘটনাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানান। বিষয়টি নিয়ে পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে একটি বৈঠক হয়।

বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাইয়ের টাকা পাওনা রয়েছে। সেই টাকা আদায় করতেই বারেকের গরু নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান।

কৃষক বারেক মজুমদার বলেন, ‘আমাকে অসহায় দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।’

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, ‘বৈঠকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করছেন।

কিন্তু পাওনার কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা