ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা: তানিয়া রব

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:৪৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:৪৭:১৫ অপরাহ্ন
ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা: তানিয়া রব ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা: তানিয়া রব
‎জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে,টিকেট বিক্রি হচ্ছে। এসব দিয়ে কাজ হবেনা। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে,স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের,স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয় ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটারাও স্বাধীনতাকে ভালোবাসে।        
 
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্ট তারা মার্কার সমর্থনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এ কর্মসূচির আয়োজন করে।

তানিয়া রব বলেন, ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। মান্ধাতা আমলের শুধু মার্কা দেখে যা ইচ্ছে তাই, অমানুষকে পার্লামেন্টে পাঠাবো। তারা গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে। এমন এমপি আমাদের চাইনা। যারা মচ মচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিয়ে দিলে জনগণের কোন উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।

এয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার ওসি,এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায়,তাদের সুপারিশে কোন নিয়োগ হলে আমরা মানবনা। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে যারা ভাগ বাটোয়ারাই ব্যস্ত হয়ে গেছে। হাট,মাঠ,ঘাট, বাসস্থান দখল নিল। এরা ক্ষমতায় এসে কি করতে পারে। সেটা কিন্তু চিন্তা করতে হবে।  দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালালো কেন। চুরি করেছে,মানুষ হত্যা করেছে,আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য পালিয়েছে। তাদের বিচারতো এ মাটিতেই হতেই হবে। যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন। কেন মানুষের কাছে কথা দিচ্ছেননা আপনারা সুষ্ঠু,সৎ এবং আদর্শের কাজ করবেন। বরং উল্টো দেখছে মানুষ। আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল,এখন সেটা ২০০টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ‎জেএসডি নেতা মো.আলাউদ্দিন,কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো.হেলাল উদ্দিন প্রমূখ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক