ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

তানোরের কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:১৯:৩১ অপরাহ্ন
তানোরের কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক তানোরের কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।

জানা গেছে, গত ২২ নভেম্বর শনিবার রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর  ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সম্পাদক সমিল উদ্দিনের সঞ্চালনায় আজিজপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য  ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, এমদাদুল হক, কলমা ইউপি কৃষক দলের সভাপতি মিজান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সভাপতি সাইদুর  রহমান, সাধারণ সম্পাদক রিপন উদ্দিন মোল্লা,  তানোর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রঞ্জু আহমেদ, রুবেল ইসলাম ও নাহিদ হাসান রনিপ্রমুখ। এ সময় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান প্রধান অতিথি  হযরত আলী মাস্টার ।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত