ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:০৬:৫৭ অপরাহ্ন
দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ ছিল উৎসবমুখর। ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ নাঈমুর রহমানের  সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রস্তুতি, জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরার পূর্বে বলেন—আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। দলীয় বিবেচনা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন। এছাড়া তিনি তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম। তিনি তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং পানানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক আলী মণ্ডল। তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও ৩ নং পানানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড.সেলিম রেজা খান সহ প্রমূখে। সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভরসার প্রতীক  দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক