ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

মিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:৩৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:৩৩:০২ অপরাহ্ন
মিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের নেতৃত্বে এবং র‌্যাব-৪, সিপিসি-১ এর সহযোগিতায় রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী থানাধীন মোবারক হোসেনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ মালেককে গ্রেফতার করা হয়েছে।

২০০৮ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মালেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১৪ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন।

২১ নভেম্বর রাত সাড়ে ১০টায় র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল মিরপুর-১, শাহ আলী থানাধীন ই-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আঃ মালেক (৩৬), সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া মন্ডল বাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে

গ্রেফতারের পর মালেককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি