ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র

বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন
বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার বাঘায় স্ত্রীকে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে এজাহারনামীয় স্বামী মো. সুরুজকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ এলাকার লালডেগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র‌্যাব-৪,

সিপিসি-১ মিরপুর ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল। 

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত (১ নভেম্বর) ভোরে চক রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নির (২৫) শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন সুরুজ। গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়। সেখানে একই দিন বিকেল পৌনে ৬টায় মারা যান তিনি।

গৃহবধূর পারিবারের বরাত দিয়ে মেজর আসিফ আল-রাজেক আরও জানায়, বিয়ের ১০ বছর পর থেকেই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার ছিলেন। শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় স্বামী সুরুজ নিয়মিত গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবির পর গৃহবধূর পরিবার ২০১৮ সালে ১ লাখ টাকা দেয়। এরপরও আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করায় নির্যাতন বেড়ে যায়।

৩১ অক্টোবর সন্ধ্যায় ওই যৌতুকের টাকা নিয়ে দাম্পত্য কলহ তীব্র রূপ নেয়। পরদিন ভোরে যৌতুক না পেয়ে সুরুজ অনন্যাকে বাড়ির উঠানে নিয়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে গৃহবধূর ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারীর আবেদনের ভিত্তিতে সুরুজকে গ্রেফতার করে র‌্যাব।

এ ব্যপারে গ্রেফতার সুরুজকে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাঘা থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭