ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৪৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৪৯:২৭ অপরাহ্ন
আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ
মিরপুরে মাইলফলক হাতছানি দিচ্ছিল মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তবে শেষ পর্যন্ত মুশফিক পেয়েছেন ব্যক্তিগত অর্জন, কিন্তু মাত্র ১৩ রান দূরে থেমে গেছে মুমিনুলের অপেক্ষা। আর এই দুইজন আউট হওয়ার সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

দিনের শুরুটা ছিল সাদমান ইসলামের জন্য হতাশার।

অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বল সামলাতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রেখেই ৭৮ রানে ফেরেন ওপেনার। এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। জর্ডান নেইলের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে গালিতে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে জমা পড়তেই ১ রান করে বিদায় নিতে হয় তাকে।

এর পরই মুমিনুল-মুশফিক জুটি গড়ে তোলে ইনিংসের ভিত। মুশফিক একবার জীবন পেলেও বাকি সময়ে ছিলেন প্রায় নিখুঁত। বিরতির পর তুলে নেন ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক। অন্য প্রান্তে ধীরস্থির মুমিনুল ছিলেন রেকর্ড ১৪তম টেস্ট সেঞ্চুরির দোরগোড়ায়।

কিন্তু পারেননি। গ্যাভিন হোয়ির বলে কারটিস ক্যামফারের হাতে ক্যাচ দিয়ে ৮৭ রানে থামেন অভিজ্ঞ এ ব্যাটার। গেল বছর কানপুরে শেষ সেঞ্চুরি করা মুমিনুলের অপেক্ষা তাই আরো দীর্ঘ হলো।

বাংলাদেশ দলের সিদ্ধান্তও ছিল যেন তার সেঞ্চুরির ওপর নির্ভর। কারণ মুমিনুল আউট হতেই আর এক মুহূর্ত দেরি না করে ইনিংস ঘোষণা করে দল।

এতে আয়ারল্যান্ড পেয়েছে ৫০৯ রানের বিশাল টার্গেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ রানে দুই উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। লক্ষ্যে পৌঁছাতে তাদের প্রয়োজন আরো ৪৭৬ রান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন