ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা!

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৩২:৫১ অপরাহ্ন
চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা! চাকরি পেতে জালিয়াতি, ছেলের ৩ বছরের বড় গ্রামপুলিশ বাবা!
জন্মের ৩ বছরের মাথায় বিয়ের পর বাবা হয়েছেন হাফিজুর রহমান নামে এক ব্যক্তি। এ কারণে ছেলের বয়সের সঙ্গে তার বয়সের পার্থক্য মাত্র ৩ বছর। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে। অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে সন্তানের থেকে তিন বছরের বড় এক পিতা নিয়েছেন গ্রামপুলিশের চাকরি।

বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে শুরু হয় নানা সমালোচনা।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন উপজেলা রৌমারী। এই উপজেলার যাদুরচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পুরাতন যাদুরচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান। সংসার জীবনে তার রয়েছে স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে।

সন্তানদের বিয়েও দিয়েছেন কয়েক বছর আগে। কিন্তু গ্রামপুলিশের চাকরির জন্য মোটা অংকের বিনিময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলীর সহায়তায় জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করে ২৯ বছর দেখিয়ে নিয়েছেন চাকরি।খোঁজ নিয়ে জানা গেছে, শুধু হাফিজুর নয়, গত আগস্ট মাসে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৯ জন গ্রামপুলিশ নিয়োগ করা হয়। যাদের জনপ্রতি প্রায় চার লাখ টাকা করে গড়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট চক্রটি।

হাফিজুর বয়স জালিয়াতি করে গত আগস্টের ২৮ তারিখে যোগদান করেন ওই ইউনিয়নে।

এর আগে গত ৬ মে রৌমারী উপজেলা প্রশাসন চলতি বছরের যাদুরচর ইউনিয়নে দুইজন, দাঁতভাঙা ইউনিয়নে সাতজন, রৌমারী ইউনিয়নে পাঁচজন, বন্দবেড় ইউনিয়নে চারজন এবং শৌলমারী ইউনিয়নে একজন গ্রামপুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।

তথ্যানুযায়ী, জাতীয় পরিচয়পত্রে শেষে ২৩০ নম্বর ভোটারে যাদুরচর ইউনিয়নের পুরতান যাদুরচর গ্রামের বাসিন্দা আব্দুস ছামাদ-দরদী বেগম দম্পতির ছেলে হাফিজুর রহমান। সেখানে হাফিজুরের বয়স ৭ মে ১৯৮৫সাল। তিনি চলতি বছরের ২৭ মে জন্ম নিবন্ধন করেছেন।

সেখানে উল্লেখ করা হয় তার জন্ম ৭ মে ১৯৯৬ সাল। যার জন্ম সনদ নম্বর ১৯৯৬৪৯৯১৭৯৩৫১৩৬৩০৪। অথচ তার ছেলে নয়ন মিয়ার জাতীয় পরিচয়পত্রে ভোটার সংখ্যা ৩৭২ নম্বর। জন্মসাল ১ মার্চ ১৯৯৯ সাল। এতে করে ছেলের চেয়ে মাত্র তিন বছরের বড় বাবা। আর বড় মেয়ের থেকে দেড় বছরের বড়।
ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল হক বলেন, হাফিজুর রহমানসহ তার স্ত্রী, সন্তান সবাই এই ওয়ার্ডের ভোটার। কিন্তু এখন জন্মনিবন্ধন সনদ দিয়ে বয়স জালিয়াতি করে হাফিজুর রহমান গ্রামপুলিশের চাকরি নিয়েছেন। অথচ তার এনআইডি কার্ড রয়েছে। বয়স জালিয়াতি করে চাকরি তো আর এমনি এমনি কেউ দেয় না? এখানে অবশ্যই মোটা অংকের লেনদেন হয়েছে।

সদ্য নিয়োগ পাওয়া নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ বলেন, ‘আমার নিকট চেয়ারম্যান সরবেশ আলী তিন লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছে। শুনেছি গ্রামপুলিশ নিয়োগে জনপ্রতি তিন থেকে চার লাখ টাকা করে নিয়ে নিয়োগ দিয়েছে সংশ্লিষ্টরা।’

অভিযুক্ত গ্রাম পুলিশ হাফিজুর রহমান বলেন, ‘১৫ বছর বয়সে বিয়ে করছি। ভোটার আইডিতে বয়স ভুল করছে। আমি জন্মনিবন্ধন দিয়ে চাকরি নিয়েছি। কিন্তু জন্ম নিবন্ধনে বয়স সঠিক রয়েছে।’

তবে যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলীর দাবি, হাফিজুর রহমানের স্কুল ও জন্ম নিবন্ধন সনদ দিয়ে তার চাকরি দেওয়া হয়েছে। কিন্তু কোনো আর্থিক লেনদেন হয়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার বলেন, ‘বয়স জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে এমন কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার