ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত

ভারতে ব্যাংক কর্মকর্তা সেজে ১০ কোটি টাকা লুট

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:১৩:১৪ অপরাহ্ন
ভারতে ব্যাংক কর্মকর্তা সেজে ১০ কোটি টাকা লুট ভারতে ব্যাংক কর্মকর্তা সেজে ১০ কোটি টাকা লুট
ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৬ লাখ টাকা)  বহনকারী একটি গাড়ি থামিয়ে অর্থ লুট করেছে সশস্ত্র গোষ্ঠীরা। বুধবার (২১ নভেম্বর) প্রকাশ্য দিবালোকেই কর্ণাটকের বেঙ্গালুরুতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নগরীর ব্যস্ত রাস্তায় একটি এসইউভি গাড়িতে করে আসা ছয় ব্যক্তি ওই অর্থ–বহনকারী ভ্যানটি থামাতে বলেন। ভ্যানটি একটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় নগদ টাকা নিয়ে যাচ্ছিল। ভ্যানে ছিলেন চালক, একজন তত্ত্বাবধায়ক এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। ডাকাতরা ভ্যানের আরোহীদের কাছে নিজেদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা বলে পরিচয় দেন। এত বিপুল পরিমাণ অর্থ পরিবহনের জন্য সঠিক কাগজপত্র আছে কি–না, তা যাচাই করতে হবে বলে জানান।

এরপর ডাকাতরা নগদ অর্থ তত্ত্বাবধায়ক ও দুই রক্ষীকে তাদের অস্ত্র ভ্যানে রেখে এসইউভিতে ওঠার নির্দেশ দেয়। চালককে বলা হয় নগদ অর্থসহ ভ্যানটি সামনে এগিয়ে নিতে। এসইউভিটি কয়েক কিলোমিটার ধরে ভ্যানটির পেছনে আসে। একপর্যায়ে ডাকাতরা চালককে ভ্যান থেকে নামিয়ে দেয়। আর এসইউভি থেকে নামানো হয় ওই তত্ত্বাবধায়ক এবং দুই রক্ষীকে। এরপর অস্ত্রের মুখে ভ্যান থেকে টাকা নিজেদের গাড়িতে তুলে নেয় ডাকাতরা।


আরও পড়ুন
কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে ভারতের পুলিশ-সেনাবাহিনী
কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে ভারতের পুলিশ-সেনাবাহিনী
 
আশপাশে সিসিটিভি না থাকায় ঘটনাস্থলের কোনো ভিডিও পাওয়া যায়নি। ডাকাতরা এ অভিযানে একাধিক গাড়ি ব্যবহার করেছে কি–না, সেটি খতিয়ে দেখছে পুলিশ। অর্থ–বহনকারী প্রতিষ্ঠান থানায় মামলা করেছে।

এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘ডাকাতরা যে এসইউভিটি ব্যবহার করেছে, তাতে ছিল ভুয়া নম্বর প্লেট ও গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার। কোম্পানির কোনো কর্মীও ঘটনাটির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।’

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, পুলিশ ডাকাতদের ব্যবহৃত এসইউভিটি উদ্ধার করেছে। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর বলেছেন, সন্দেহভাজনরা কোন গাড়িতে করে শেষ পর্যন্ত পালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ডাকাতরা গাড়ি বদল করে টাকা সরিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক আরও কয়েকটি বড় ব্যাংক ডাকাতির তদন্ত যেমন সফল হয়েছে, এটিও হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত মে মাসে বিজয়পুরা জেলার একটি ব্যাংক থেকে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ৫৯ কেজি সোনা চুরি হয়েছিল। যার মূল্য প্রায় ৫৩ কোটি রুপি। পরে পুলিশ ৩৯ কেজি সোনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে এবং সাবেক দুই ব্যাংককর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭