ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:১০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:১০:৩৬ অপরাহ্ন
শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮টি পয়েন্ট সম্বলিত ফাঁস হওয়া শান্তি পরিকল্পনাটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন— তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে।

স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি এবং আমি মনে করি, যদি সবকিছু ঠিকভাবে চলে, তাহলে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করেই আমি এ প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। আমি মনে করি এটা যথাযথ। কম নয়, বেশিও নয়।’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, ‘এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে, যেগুলোতে অতীতে সায় দেননি জেলেনস্কি। তবে এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। যতি তিনি পছন্দ না করেন—তাহলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না, তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারে।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তার সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন করেন জেলেনস্কি। সেই বৈঠকের সমাপ্তি অবশ্য প্রীতিকর ছিল না।  শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেই বৈঠকের স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, ‘আপনাদের সম্ভবত মনে আছে গত ফেব্রুয়ারির বৈঠকের কথা। খুব বেশি দিন আগের কথা তো নয়…. এই ওভাল অফিসেই আমি তাকে (জেলেনস্কি) বলেছিলাম, ‘‘আপনার হাতে কোনো কার্ড নেই’’।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার