ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার

মস্কোর জঙ্গিহানার ছক ভেস্তে দিল পুতিনের গোয়েন্দাবাহিনী

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:৫৪:২৪ অপরাহ্ন
মস্কোর জঙ্গিহানার ছক ভেস্তে দিল পুতিনের গোয়েন্দাবাহিনী মস্কোর জঙ্গিহানার ছক ভেস্তে দিল পুতিনের গোয়েন্দাবাহিনী
রাজধানী মস্কোয় জঙ্গিহানার চেষ্টা ব্যর্থ করে দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোয়েন্দাবাহিনী। সেখানকার একটি পার্ক থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আইইডি (ইম্প্রোভাইজ়়ড এক্সপ্লোসিভ ডিভাইস)। সেগুলি জনাকীর্ণ স্থানে বসিয়ে বিস্ফোরণ ঘটানো হলে বহু মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ‘তাস’।

মস্কোয় জঙ্গিহানার চক্রান্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে দায়ী করেছে রাশিয়া। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো বলেন, ‘‘ইউক্রেন মস্কোতে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা প্রতিহত করা হয়েছে। ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করে চক্রান্তকারীদের সন্ধান করার চেষ্টা চলছে।’’ তিনি জানিয়েছেন, ধৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে একজন ইউক্রেনীয় চরের সন্ধান মিলেছে।

ওই চরই ধৃত রুশ নাগরিককে পশ্চিম মস্কোর পার্কে বিস্ফোরক লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল বলে মোবাইলে কথোপকথন থেকে জানতে পেরেছে পুলিশ। প্রসঙ্গত, তুরস্কের ইস্তানবুলে আগামী সোমবার যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনার জন্য রাশিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ইউক্রেনকে। কিন্তু জ়েলেনস্কির সরকার তাতে সাড়া দেয়নি এখনও। তিন বছর যুদ্ধের পরে প্রথম বার কোনও মধ্যস্থতাকারী ছাড়াই গত ১৭ মে মুখোমুখি আলোচনায় বসেছিল দু’পক্ষ। কোনও পূর্বশর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়া হয়েছিল ওই বৈঠক। যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্য না-হলেও তুরস্কের ইস্তানবুলের রয়্যাল প্যালেসে আয়োজিত ওই বৈঠকে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল মস্কো এবং কিভ। কিন্তু দ্বিতীয় দফার বৈঠকের আগে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা