ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে জরিমানা, রেললাইনে অভিযুক্তের মৃতদেহ

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:১০:৫৭ অপরাহ্ন
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে জরিমানা, রেললাইনে অভিযুক্তের মৃতদেহ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে জরিমানা, রেললাইনে অভিযুক্তের মৃতদেহ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া গ্রামে ১২ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগে হাফিজুল ইসলামকে (২০) আড়াই লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। শুধু তাই নয় সালিশ বৈঠকে তাকে মারধরও করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পরদিন শুক্রবার সকালে রেললাইনের ওপর তার মরদেহ পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। হাফিজুল একই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাফিজুল তার বাড়িতে প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চাচি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে হাফিজুলকে ধরে ফেলে এবং বাড়ির একটি কক্ষে বন্দি করে। কিছুক্ষণ পর সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।

পরে স্থানীয় পৌর কাউন্সিলর বরাত আলী, মোন্নাফ কসাই, রবিউলসহ কয়েকজনের মধ্যস্থতায় সালিশ বসে। সালিশে প্রথমে পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য করা হলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আড়াই লাখ টাকায় নামানো হয়।

এ সময় সালিশে উপস্থিত কয়েকজন হাফিজুলকে মারধরও করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে স্পর্শকাতর ঘটনায় এ ধরনের সালিশ ও শারীরিক নির্যাতনের বৈধতা নিয়েও এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

সালিশকারী বরাত কমিশনারের মোবাইল ফোনে না পেয়ে তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায় নাই। অপর সালিশকারী মোন্নাফ কসাই বলেন, আমরা কোনো সালিশ করি নাই। এর পরে ব্যস্ততা দেখিয়ে তিনি ফোন কেটে দেন।

শুক্রবার সকালে ভাঙ্গুড়ার পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুয়াখড়া এলাকায় রেললাইনের ওপর হাফিজুলের কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চাটমোহর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেল পুলিশকে বিষয়টি জানায়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (ওসি) দুলাল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। ঘটনাস্থল আমাদের থানা এলাকার বাইরে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার