ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে ‘কথিত’ শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির আজীবন সম্মাননায় আলমগীর, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা 'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর মিষ্টি পেঁপে কেনার আগে জেনে নিন কৌশল জ্যাকির ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য নিয়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্ত্রী রকুল প্রীত পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন দিল্লির আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত! ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত অটোরিকশা চালক নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী ​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

ফরিদপুরে বালু ভরাটের গর্তে প্রাণ গেল শিশুর

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:০৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:০৭:০৯ অপরাহ্ন
ফরিদপুরে বালু ভরাটের গর্তে প্রাণ গেল শিশুর ফরিদপুরে বালু ভরাটের গর্তে প্রাণ গেল শিশুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে বালু ভরাটের গর্তে পড়ে নদী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নদী (৭) ওই গ্রামের মধু সরকারের মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী । 

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম শাহিন নামের এক ব্যক্তি পুকুরে বলগেটের মাধ্যমে বালু ভরাটের কাজ করছিল। বিকালে প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে নদীও ওই বালু ভরাট কাজ দেখতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত নদী বালুমিশ্রিত পানিতে পড়ে ডুবে যায়।

ঘটনা সময় স্থানীয় চুন্নু শিকদার নামের এক ব্যক্তি দ্রুত নদীকে বালুর ভরাটের ভেতর থেকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নদীকে মৃত ঘোষণা করেন।

শিশুর পিতা মধু সরকার জানায়, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কয়েক বছর ধরে তারা মুনসুরাবাদ গ্রামে ভাড়া বাড়িতে থেকে ভাঙারি ব্যবসা করেন।

তিনি বলেন, আমার মেয়েটা দুপুরে খেলতে বের হয়েছিল। ভাবিনি এমন মর্মান্তিক ঘটনা আমাদের জীবনে নেমে আসবে।

ফরিদপুর

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য

তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য