ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফির পরিবারে শোকের মাতম

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:০২:০০ অপরাহ্ন
ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফির পরিবারে শোকের মাতম ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফির পরিবারে শোকের মাতম
পুরান ঢাকায় বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় প্রচণ্ড ঝাঁকুনিতে পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২৩) মারা যান। তার বগুড়ার বাড়িতে শোকের মাতম চলছে।

মরদেহ শহরের গোহাইল রোড, সূত্রাপুরের বাসভবনে পৌঁছার পর শনিবার বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, রাফিউল ইসলাম রাফি বগুড়া শহরের গোহাইল রোড, সূত্রাপুর এলাকার অধ্যক্ষ ওসমান গণি রুস্তম ও নিপা আক্তারের প্রথম সন্তান। তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাফির বাবা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। মা নিপা আক্তার সন্তানদের নিয়ে পুরান ঢাকায় বংশালে ভাড়া বাসায় থাকেন।

রাফি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভর্তি হন।

রাফিউল ইসলাম রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, রাফি ও তার মা নিপা শুক্রবার সকালে বাজার করার জন্য কসাইটুলিতে যান। তারা একটি গোশতের দোকানের সামনে ছিলেন। বেলা ১০টা ৩৮ মিনিটের পরপরই ভূমিকম্প হয়। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে। মাথায় ইট পড়ে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। গুরুতর আহত হন তার মা নিপা আক্তার।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। মাথায় আঘাত পাওয়া মা নিপা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানেন না, তার বুকের ধন মেধাবী ছাত্র রাফি আর নেই।

ঘটনার সময় রাফির বাবা ওসমান গণি রুস্তম বগুড়ার বাড়িতে ছিলেন। খবর পেয়ে তিনি ঢাকার দিকে রওনা দেন।

এদিকে রাফির মৃত্যুর সংবাদ বগুড়ায় পৌঁছার পর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা শহরের গোহাইল রোড, সূত্রাপুরের বাড়িতে ভিড় করেন।

চাচা আব্দুস সালাম রুবেল জানান, শুক্রবার রাতেই রাফির মরদেহ বাড়িতে পৌঁছবে। শনিবার বাদ জোহর জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হবে। তিনি মৃত রাফি ও তার আহত মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১