ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তফসিল ঘোষণার আগে মাঠ ছাড়বেন না ব্যারিস্টার মামুন

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১২:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১২:৫৩:১৮ অপরাহ্ন
তফসিল ঘোষণার আগে মাঠ ছাড়বেন না ব্যারিস্টার মামুন তফসিল ঘোষণার আগে মাঠ ছাড়বেন না ব্যারিস্টার মামুন
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে। সে কারণে তিনি মাঠ ছাড়ছেন না; বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা জানান।

ব্যারিস্টার মামুন বলেন, মনোনয়ন ঘোষণার সময় মহাসচিব স্পষ্ট বলেছেন—এটা চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে। তাই আমরা মাঠে আছি, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির ভোটব্যাংক শক্তিশালী করতে কাজ করছি।

তিনি অভিযোগ করেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে কুমিল্লা জেলা সর্বক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। অথচ কুমিল্লা একটি সম্ভাবনাময় এলাকা, যেখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠতে পারে।

তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশ, সব সময়ই কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের কারণে এ জেলার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হয়েছে। 

ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশবাসী আশার আলো দেখতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। 

সৎ, শিক্ষিত ও মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মামুন বলেন, আগামী বাংলাদেশ হবে সুশিক্ষিত ও সচেতন প্রজন্মের বাংলাদেশ। সে জন্য নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে হবে। 

গণসংযোগে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জি.এস মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, ফারুক আহামেদ, এরশাদুল ইসলাম, মো. আলী, গাজী মো. ইসরাফিল, দক্ষিণ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ময়নামতি ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া এবং বাকশীমূল ইউনিয়ন ছাত্রদল নেতা এরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা