ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু

বিপদ বাড়াচ্ছে ‘থাইরয়েড স্টর্ম’, ঝুঁকিতে মহিলারাই, কী এই রোগ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:৪৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:৪৮:০৫ অপরাহ্ন
বিপদ বাড়াচ্ছে ‘থাইরয়েড স্টর্ম’, ঝুঁকিতে মহিলারাই, কী এই রোগ বিপদ বাড়াচ্ছে ‘থাইরয়েড স্টর্ম’, ঝুঁকিতে মহিলারাই, কী এই রোগ
অল্পেই ক্লান্তি, আচমকাই বাড়ছে ওজন। অকালে ঝরছে চুল, শুকনো খসখসে ত্বক। সেই সঙ্গেই বুক ধড়ফড়, অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে হৃৎস্পন্দন। ছোটখাটো শারীরিক সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয় বেশির ভাগ সময়েই। অথচ এই প্রতিটি উপসর্গের জন্য দায়ী হতে পারে থাইরয়েড, যার চিকিৎসা সঠিক সময়ে না হলে বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। থাইরয়েড যখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, তখন তা প্রাণসংশয়ের সম্ভাবনাও বাড়াতে পারে। তেমনই একটি পর্যায় হল ‘থাইরয়েট স্টর্ম’। চল্লিশোর্ধ্ব মহিলারাই বেশি ভোগেন এতে। রোগটিকে বিরলই বলা চলে। কম জনেরই হয়। তবে থাইরয়েড স্টর্ম এক বার হলে শরীরের পাশাপাশি মানসিক সমস্যাও দেখা দিতে থাকে।

থাইরয়েড স্টর্ম কী?

থাইরয়েডের দু’টি ভাগ আছে— হাইপোথাইরয়েডিজ়ম ও হাইপারথাইরয়েডিজ়ম। এই হাইপোথাইরয়েডিজ়মেরই বাড়াবাড়ি হলে তা থাইরয়েড স্টর্মের রূপ নেয়। অর্থাৎ থাইরয়েড হরমোনের অত্যধিক হারে ক্ষরণ শুরু হয়, যা শরীরের নানা অঙ্গের ক্ষতি করতে শুরু করে।

গলায় শ্বাসনালির সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন বিপাকক্রিয়া, বুদ্ধির বিকাশ, শরীরের বৃদ্ধি ও গঠন, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভধারণ ইত্যাদি। থাইরয়েড হরমোন দু’প্রকার, টি-থ্রি ও টি-ফোর, যা নির্দিষ্ট মাত্রায় রক্তে থাকে। যখন এই দুই হরমোনের ক্ষরণ যখন অস্বাভাবিক বেড়ে যায় বা কমে যায়, তখনই থাইরয়েড হয়। হাইপোথাইরয়েডিজ়মের ক্ষেত্রে হরমোনের মাত্রা কমে যায়। তবে যদি এই থাইরয়েডের চিকিৎসা সঠিক সময়ে না হয়, তখন হরমোনের ভারসাম্য এতটাই বিগড়ে যায় যে, রক্তে টি-থ্রি ও টি-ফোর সহ আরও নানা হরমোনের ক্ষরণও বাড়তে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে থাইরয়েড হরমোনের বিস্ফোরণ ঘটে শরীরে, তখন নানা উপসর্গ দেখা দিতে থাকে।

ধুম জ্বর আসবে। শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রির উপরে উঠে যাবে।

হৃৎস্পন্দনের হার মারাত্মক ভাবে বেড়ে যাবে। রোগীর বুক ধড়ফড়, শ্বাসকষ্ট শুরু হবে।

পেটের গোলমাল দেখা দেবে। অম্বল, বুকজ্বালা, বমি ভাব, পেট ব্যথা, এমনকি ডায়েরিয়ার উপসর্গও দেখা দেবে।

মানসিক নানা সমস্যাও দেখা দিতে থাকবে। উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যাবে। ভুলে যাওয়ার সমস্যা বাড়বে। অবসাদ দেখা দেবে।

ওজন বৃদ্ধি, বেশি ঠান্ডা লাগা, পেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা, চুল পড়ে যাওয়া, পা ও মুখ ফুলে যাওয়া, গলার স্বর পাল্টে যাওয়া, ত্বক শুষ্ক হওয়ার মতো সমস্যা দেখা দেবে।

কিছু ক্ষেত্রে হার্ট ফেলিয়োর, জন্ডিসের মতো রোগের উপসর্গও দেখা দিতে পারে।

চিকিৎসা

এই সব রোগীকে প্রতি দিন থাইরয়েড হরমোনের ওষুধ একটি নির্দিষ্ট পরিমাণে খেতে দেওয়া হয়। টিএসএইচ ও টি-ফোর-এর মাত্রা রক্তে কেমন আছে সেটির উপর ভিত্তি করে থাইরয়েড হরমোনের এর ডোজ নির্ধারণ করা হয়। এই ওষুধ ট্যাবলেট আকারে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। তা ছাড়া রোগীর যেহেতু খুব শ্বাসকষ্ট হয়, তাই অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড থেরাপিও করা হয়। চিকিৎসা শুরু করার ছ’সপ্তাহ থেকে ছ’মাস অন্তর পুনরায় টি-ফোর এবং টিএসএইচের মাত্রা দেখা হয় এবং এদের পরিমাণ ঠিক রাখার জন্য থাইরয়েড হরমোনের ডোজ বাড়ানো বা কমানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা