ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‘আব্বাকে হুইলচেয়ারে রেখেই ওয়ার্ডবয় জীবন বাঁচাতে দৌড়’

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১২:৩৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১২:৩৯:০২ অপরাহ্ন
‘আব্বাকে হুইলচেয়ারে রেখেই ওয়ার্ডবয় জীবন বাঁচাতে দৌড়’ ‘আব্বাকে হুইলচেয়ারে রেখেই ওয়ার্ডবয় জীবন বাঁচাতে দৌড়’
কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প মানুষের মনে গভীর দগদগে দাগ ফেলে গেছে। নগরবাসী এখনো শঙ্কায় আবার কি বড় কোনো ধাক্কা অপেক্ষা করছে? এই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যেই ধীরে ধীরে খুঁজছেন স্বাভাবিকতায় ফেরার পথ।

ভয়ংকর অভিজ্ঞতার কথা অনেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। এ সংক্রান্ত ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ছাড়াও নানা অভিজ্ঞতা শেয়ার করছেন অনেকে। 

হাসপাতালের হুইলচেয়ারে বসা বাবার ছবি ফেসবুকে শেয়ার করে সৈকত সাদিক নামের এক সাংবাদিক লেখেন, ‘আব্বাকে ব্রেনের সিটি স্ক্যান করাতে নিয়ে আসছি কেরানীগঞ্জের একটি হাসপাতালে। ওয়ার্ডবয় যখন আব্বাকে হাসপাতালে প্রবেশ করাবে, হঠাৎ এমন সময় ভূমিকম্প। হাসপাতালে ছোটাছুটি। আব্বাকে হুইলচেয়ারে রেখেই ওয়ার্ডবয় জীবন বাঁচাতে দৌড়। আল্লাহ মেহেরবান। বড় বিপদ থেকে বাঁচা গেল।’

উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সমৃদ্ধি তাবাস্সুম (RJ Somriddhi Tabassum) নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘ভূমিকম্পের সময় আমি দরজা খুলে দৌড় দেওয়ায় আমার পোষা পাখি আমার সাথে উড়াল দেয়। আমার সাথে ঘুমায় সে।ওর নাম pookie। কথা বলে আর শিস ফুকাতে পারে। বাসাবো কালীবাড়ির সামনে কারো বাসায় গেলে যদি ফিরিয়ে দিতেন আমার আত্মা শান্তি পেতো খুব। হলুদ লুটিনো ককটেল মেইল।’

বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ : ১)। ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।’

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩