ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাটের নন্দনগাছীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:৫৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:৫৯:৪০ পূর্বাহ্ন
চারঘাটের নন্দনগাছীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ চারঘাটের নন্দনগাছীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় নিমপাড়া ইউনিয়ন ও চারঘাট উপজেলা বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। এ সময় দলীয় নেতাকর্মীরা বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন এবং রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

প্রচারণাকালে নেতারা বিগত সরকারের দুর্নীতি, ব্যর্থতা ও দমননীতির কঠোর সমালোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে আছে। এ সময় তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

নিমপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সর্বদা মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন এবং নিমপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান