ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

মাধুরীর নাচ ‘অশালীন’, তার চেয়ে ঢের ভাল শ্রীদেবী! কেন এমন মনে করেন জাহ্নবী কপূর?

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:৩৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:৩৯:০৮ অপরাহ্ন
মাধুরীর নাচ ‘অশালীন’, তার চেয়ে ঢের ভাল শ্রীদেবী! কেন এমন মনে করেন জাহ্নবী কপূর? মাধুরীর নাচ ‘অশালীন’, তার চেয়ে ঢের ভাল শ্রীদেবী! কেন এমন মনে করেন জাহ্নবী কপূর?
মাধুরী দীক্ষিতের নাচ ‘অশালীন’। সেই তুলনায় নৃত্যশৈলীতে এগিয়ে ছিলেন শ্রীদেবী। জাহ্নবী কপূরও কি এমন মনে করেন? সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় মাধুরী ও শ্রীদেবীকে নিয়ে এমন তুলনা করা হয়েছে। সেই ভিডিয়ো ‘লাইক’ করেছেন জাহ্নবী। কারও নজর এড়ায়নি অভিনেত্রীর ‘লাইক’। তার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে।

‘বেটা’ ছবিতে ‘ধক ধক করনে লগা’ গানে মাধুরীর নাচ নিয়ে আজও চর্চা হয়। অভিনেত্রীর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল সেই সময়ে। সেই নাচ নাকি ‘অশালীন’! মাধুরীর সঙ্গে সেই ভিডিয়োয় তুলনা করা হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। ‘খুদা গওয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয় ও নাচের জয়জয়কার করা হয়েছে সেই ভিডিয়োয়। ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, “গোটা ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধক ধক করনে লগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদা গওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”

এই ভিডিয়ো ‘লাইক’ করতেই স্পষ্ট হয়, ওই বক্তব্যকে সমর্থন করছেন জাহ্নবী। তার পরেই রোষানলে পড়েন অভিনেত্রী। নিন্দকেরা কটাক্ষ করে বলেন, “এ বার হয়তো জাহ্নবীও বিরাট কোহলির মতো বলবেন, প্রযুক্তির ভুলে এই ভিডিয়োয় তিনি লাইক করেছেন।” অনেকের আবার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য এই ভিডিয়োয় ‘লাইক’ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘বেটা’ এবং ‘খুদা গওয়া’ এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।

কিছু দিন আগে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীত কৌরের সাহসী ছবিতে ‘লাইক’ করে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। তার পরেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “প্রযুক্তিগত কারণে লাইক পড়ে গিয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক