ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৫৯:৩০ অপরাহ্ন
মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েই কাঁধে বড় দায়িত্ব তুলে নিলেন সলমন
এ বার সলমন খানের কাঁধে আরও বড় দায়িত্ব। বর্তমানে ‘বিগ বস্‌ ১৯’-এর সঞ্চালনা করছেন তিনি। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’। পাশাপাশি তাঁর মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এই সব সামলে আর কোন দায়িত্ব নিলেন সলমন?

‘দবং’, ‘দবং ২’, ‘দবং ৩’— তিনটি ছবিই বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। এর মধ্যেই প্রথম ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় সলমনের। ভাইজানকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেছেন অভিনব। তাই ‘দবং ৪’ পরিচালনা কে করবেন? সেই প্রশ্ন উঠছে বার বার। শোনা যাচ্ছে, সলমন খান নিজেই নাকি এই ছবির পরিচালনা করবেন।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর। চুলবুল পাণ্ডের ভূমিকায় ফের দেখা যাবে সলমনকেই। পাশাপাশি এই ছবির পরিচালনাও নাকি নিজেই করবেন তিনি। শোনা যাচ্ছে এমনই। তবে এখনও সলমন ও তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দবং’। সোনাক্ষী সিন্‌হার প্রথম ছবি ছিল সেটি। বক্সঅফিসে আলোড়ন ফেলেছিল সেই ছবি। পরের দুটি ছবি যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ় খান ও প্রভু দেবা।

সলমনের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ় খানের সঙ্গে সলমনের ঝগড়া হত বলেও দাবি করেছিলেন তিনি। অভিনব বলেছিলেন, “আমার সামনে এক বার আরবাজ় ও সলমন খুব ঝগড়া করেছিল। সলমন বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম।” অভিনব এই দাবিও করেছিলেন যে, এমন এক দিন আসবে যে দিন সলমনকে তাঁর সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি