ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বাগ্‌দান সেরেছেন হার্দিক! এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন স্ত্রী নাতাশা

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৫২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৫২:৩৮ অপরাহ্ন
বাগ্‌দান সেরেছেন হার্দিক! এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন স্ত্রী নাতাশা বাগ্‌দান সেরেছেন হার্দিক! এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন স্ত্রী নাতাশা
প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে নাকি বাগ্‌দান সেরে ফেলেছেন হার্দিক পাণ্ড্য। এই জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ।

নতুন প্রেমে সিলমোহর দিয়েছেন হার্দিক। তার পর থেকে মাহিকার সঙ্গে একের পর এক সোহাগী ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি মাহিকার অনামিকায় দেখা গিয়েছে একটি হিরের আংটি। সেখান থেকেই গুঞ্জন শুরু। এর মধ্যে অনেকের প্রশ্ন ছিল, কেমন আছেন নাতাশা? যদিও নাতাশা আরও এক বার বুঝিয়ে দিলেন, অতীত ভুলে একাই ভাল আছেন তিনি। কমলা রঙের একটি ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ গাড়ি কিনে ফেললেন তিনি।

২১ নভেম্বর দুপুর গড়াতেই এই দামি গাড়ি নিয়ে মুম্বই শহরের রাস্তায় বেরিয়েছিলেন নাতাশা। শরীরচর্চাকেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে নিজের নতুন গাড়িতে উঠে পড়েন। ছবিশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। এই গাড়ির দাম ৩.০৪ কোটি টাকা।

এক দিকে হার্দিক নতুন সম্পর্কে ব্যস্ত। অন্য দিকে নাতাশা ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ত। তবে প্রথম দিকে বিবাহবিচ্ছেদ এতটা সহজ ছিল না নাতাশার জন্য। বিচ্ছেদের পরে সার্বিয়ায় চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পরে ছেলেকে নিয়ে ফিরে আসেন ভারতে। অগস্ত্য মায়ের সঙ্গে থাকলেও, দূর থেকে ছেলের দেখাশোনার দায়িত্ব ভাগ করে নিয়েছেন হার্দিকও।

উল্লেখ্য, নেটপাড়ার একাংশের ধারণা, হার্দিক ফের হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। একে অপরের সঙ্গ যে তাঁরা বেশ উপভোগ করছেন, তা স্পষ্ট। তবে বিয়ের পিঁড়িতে কবে বসছেন বা আদৌ বাগ্‌দান সেরে ফেলেছেন কি না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করে জানাননি কেউই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড