ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার

দুবাইয়ের ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস! নিহত পাইলট

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪২:২৩ অপরাহ্ন
দুবাইয়ের ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস! নিহত পাইলট দুবাইয়ের ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস! নিহত পাইলট
দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় অনুসারে, শুক্রবার দুপুর ২টো ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।

দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সমাজমাধ্যমে ওই বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে বায়ুসেনা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, আচমকাই নীচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ‘তেজস’-এর পাইলট দুর্ঘটনার আগে যুদ্ধবিমান থেকে বেরোতে পেরেছিলেন কি না, তা প্রাথমিক ভাবে জানা যাচ্ছিল না। তবে দুর্ঘটনার কিছু সময় পরেই জানা যায়, তেজস দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট।

দুবাইয়ের ‘এয়ার শো’ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ‘এয়ার শো’গুলির মধ্যে একটি। দু’বছরে এক বার করে এই ‘এয়ার শো’ আয়োজিত হয়। দেশবিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে। কোটি কোটি ডলারের ব্যবসা হয় এই ‘এয়ার শো’ চলাকালীন। চলতি সপ্তাহেও দুই উড়ান সংস্থা ‘এমিরেট্‌স’ এবং ‘ফ্লাই দুবাই’ কোটি কোটি ডলারের চুক্তি সেরেছে এই ‘এয়ার শো’ থেকে। ভারতীয় সংস্থা ‘হ্যাল’-এর তৈরি যুদ্ধবিমান তেজসও অংশ নিয়েছিল এখানে। লক্ষ্য ছিল এই যুদ্ধবিমানকে আন্তর্জাতিক বাজারের নজরে আনা। তবে এই দুর্ঘটনার পরে তা কিছুটা ধাক্কা খেল বলেই মনে করছেন অনেকে।

দু’বছরেরও কম সময়ে এই নিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনার কবলে পড়ল তেজস যুদ্ধবিমান। গত বছরের মার্চে রাজস্থানের জৈসলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। এ বার দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ল তেজস। তবে এ বার দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার