ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

বৈদ্যুতিক মিটার চুরির পর টাকা দাবি, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:২১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:২১:২২ অপরাহ্ন
বৈদ্যুতিক মিটার চুরির পর টাকা দাবি, গ্রেপ্তার ১ বৈদ্যুতিক মিটার চুরির পর টাকা দাবি, গ্রেপ্তার ১
গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করার পরে চিরকুটে যোগাযোগের জন্য ফোন নম্বর দিয়ে যায় চোর চক্র। সেই নম্বরে যোগাযোগ করা হলে মিটার ফিরিয়ে দিতে দাবি করা হয় টাকা, টাকা পাঠানোর জন্য দেওয়া হয় একটি বিকাশ এজেন্ট নম্বর। সেই মোতাবেক বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে যোগাযোগ করা হলে দোকান থেকে টাকা নিতে এসে চিরকুটে ব্যবহৃত ফোন নম্বরের মোবাইল, চুরি যাওয়া বৈদ্যুতিক মিটারসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে (২০নভেম্বর) ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ঘটেছে।

গ্রেপ্তার হওয়া যুবক সনি ইসলাম (২০) পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার বারইল কুঠিপাড়া এলাকার লতিফের ছেলে। এই ঘটনায় আক্কেলপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন ওই গভীর নলকূপের এক অংশীদার।
 
থানা পুলিশ ও ভুক্তভোগী ওই নলকূপ মালিকদের সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে গোপীনাথপুর ইউনিয়নের দুলালী এলাকার গভীর নলকূপ থেকে বৈদ্যুতিক মিটারটি চুরি হয়। সকালে এসে তারা (নলকূপ মালিকরা) সেখানে একটি চিরকুটে যোগাযোগের জন্য ফোন নম্বর পান।

সেই নম্বরে যোগাযোগ করা হলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করা হয়, দেওয়া হয় একটি বিকাশ এজেন্ট নম্বর। সেই নম্বরের খোঁজ নেওয়ার পরে এজেন্ট মালিকের সঙ্গে যোগাযোগ করে পাঠানো হয় সাড়ে পাঁচ হাজার টাকা। সেই টাকা নিতে এলে আটক করা সেই যুবককে। সে সময় তার কাছ থেকে চিরকুটের ফোন নম্বরের ব্যবহৃত মোবাইল, চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার হয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

মামলার বাদী মোজাম্মেল হয় জানান, বিগত প্রায় এক মাস পূর্বে ওই গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছিল। তখন চিরকুটে থাকা নাম্বারে যোগাযোগ করে ২২ হাজার টাকার বিনিময়ে তারা মিটার ফিরে পেয়েছিলেন। গত ১৮ নভেম্বর রাতে আবারও সেই মিটার চুরি হয়েছিল। বিকাশে টাকা পাঠানোর পরে টাকা নিতে এলে বিকাশ এজন্টের দোকান থেকে তারা মিটারসহ এই যুবককে আটক করে থানায় দিয়েছেন।


এ ঘটনায় তিনি মামলা করেছেন। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার, চিরকুটে ব্যবহৃত ফোন নম্বরের মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তারের পরে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার