ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২ যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন , ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:১৩:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন , ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন , ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদরে ইয়াবা, হেরোইন, ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ইয়ানুর হোসেন শুভ (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জোড়গাছি বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেপ্তার শুভ ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলাসহ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শুভর কাছে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘গ্রেপ্তার শুভ চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক চোরচালানেও তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শুভ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

তিনি আরো বলেন, ‘শুভর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করে শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল

মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল