ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিংড়ায় ১০৫টি বক অবমুক্ত ও দুই শিকারির কারাদন্ড

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:৫০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:৫০:২১ অপরাহ্ন
সিংড়ায় ১০৫টি বক অবমুক্ত ও দুই শিকারির কারাদন্ড সিংড়ায় ১০৫টি বক অবমুক্ত ও দুই শিকারির কারাদন্ড
নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় কিল্লা ঘরের ফাঁদ ব্যবহার করে বক দিয়ে বক শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির দুই মাস করে কারাদন্ড সহ ১০৫ টি বক অবমুক্ত করেছে ভাম্যমান আদালত।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের পুর্ব মাঠে চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির পরিবেশ কর্মীদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন ইউএনও মাজহারুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী তাড়াশ থানার পালাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামানিক (৪৫) ও একই গ্রামের মৃত আহসান হাবিব এর ছেলে জান মাহমুদ (৩৫)। এসময় কিল্লা ঘর নামে পাখি শিকারীর বিশেষ ফাঁদ জব্দ করা হয় এবং ১০৫ টি বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন ভাম্যমান আদালত।

এছাড়া একই দিনে উপজেলার মাগুড়া ও ইটালী এলাকায় পৃথক অভিযানে ৫ হাজার ফিট কারেন্ট জালের ফাঁদ ও পুটি মাছে বকপাখি শিকারের খাঁচা ফাঁদ জব্দ করা হয়। সেখান থেকেও বক, শালিক সহ বিভিন্ন প্রজাতীর ৪৯ টি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো ইন্দ্রাসন স্কুল মাঠ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম। এসময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান সহ চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে আটক দুই পেশাদার শিকারিকে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কারাদন্ড প্রদান করেন ইউএনও। আর দুই কিশোরকে পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।

চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে উঠে লোভী কারিরা। এই বিলের পাখি ও জীববৈচিত্র রক্ষায় দীর্ঘ এক যুগ ধরে কাজ করছেন তার সংগঠনের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ