ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা

রাণীনগরের দিনমজুর লালমন বিরল রোগে আক্রন্ত । অর্থাভাবে মিলছে না চিকিৎসা

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:৪১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:৪১:৩৬ অপরাহ্ন
রাণীনগরের দিনমজুর লালমন বিরল রোগে আক্রন্ত । অর্থাভাবে মিলছে না চিকিৎসা রাণীনগরের দিনমজুর লালমন বিরল রোগে আক্রন্ত । অর্থাভাবে মিলছে না চিকিৎসা
নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন (৩৭) বিরল (এমএনডি ) রোগে আক্রান্ত।   এই বিরল রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। লালমন উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। তাই লালমনের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে লালমনের দিনমজুর পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালো ভাবে কথা বলতে পারে না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। লালমন দিনমজুরের কাজ করতো। এরমধ্যে লালমন বিয়ে করে। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। কিন্তু গত একবছর যাবত লালমন শারীরিক ভাবে দুর্বল হয়ে পরায় কাজকর্ম করতে পারে না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালো ভাবে দাঁড়াতে পারছে না। এরপর ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেস্টা করা হলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তিতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপীর জন্য দুই লাখ টাকা চায় কিন্তু এতোগুলো টাকা লালমনের দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরীব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেস্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকায় অর্থাভাবের কারণে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতে জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তোবা লালমন সুস্থ্য হয়ে উঠতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন