ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

সাপাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:২৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:২৯:৩৩ অপরাহ্ন
সাপাহারে ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত সাপাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় পোরশা ফুটবল একাদশ ও নিয়ামতপুর ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক)।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), জেলা ছাত্রদল নেতা আবু হানিফ, সাপাহার ক্রীড়া একাডেমীর সদস্য সচিব আল আমিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফাইনালকে ঘিরে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ঢল ও উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে নিয়ামতপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পোরশা ফুটবল একাদশ।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু