ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্পে রাবির শেরে বাংলা হল হেলে পড়ার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিরাপত্তার দাবি

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:১২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:১২:৪১ অপরাহ্ন
ভূমিকম্পে রাবির শেরে বাংলা হল হেলে পড়ার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিরাপত্তার দাবি ভূমিকম্পে রাবির শেরে বাংলা হল হেলে পড়ার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিরাপত্তার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলের একটি অংশ ভূমিকম্পে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালের ভূমিকম্পের পর হলের দেয়ালে নতুন করে ফাটল দেখা দেওয়ায় এবং ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও দ্রুত হল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন হলের আবাসিক ছাত্ররা।

সরেজমিনে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বিরসহ ছাত্রসংসদের প্রতিনিধিরা হলটি পরিদর্শন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ ও আতঙ্ক শিক্ষার্থীদের অভিযোগ, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই হলটি কাঠামোগতভাবেই দুর্বল। কোনো আরসিসি কলাম ছাড়াই ইটের পিলারের ওপর ছাদ দিয়ে তৈরি এই ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।

হলের আবাসিক শিক্ষার্থী খালিদ আল হাসান বলেন, ঘুম থেকে ওঠার পরই ভূমিকম্প অনুভূত হয়। এরপর দেখি হলের পশ্চিম ব্লকের একাংশ একপাশে দেবে গেছে।
আমরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কথাবার্তা ছিল হতাশাজনক। তাঁরা আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিচ্ছেন। আমাদের ৩০০ ছাত্রের জীবনের চেয়ে কি আমলাতান্ত্রিক জটিলতা বড়?

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ভূমিকম্পের প্রায় দেড়-দুই ঘণ্টা পর হল প্রাধ্যক্ষ স্যার এসেছেন। ভূমিকম্পে যদি ভবন ধসে কোনো প্রাণহানি হতো, তবে তার দায়ভার কে নিত? আমরা অবিলম্বে নিরাপদ কোনো স্থানে স্থানান্তরের দাবি জানাচ্ছি।

মারুফ হোসেন জেমস নামের আরেক শিক্ষার্থী বলেন, ভূমিকম্পের সময় মনে হচ্ছিল ছাদ ভেঙে পড়বে। বিভিন্ন রুমের প্লাস্টার খসে পড়ছে। আমরা ১০ ফুট ওপর থেকে ধসে পড়ার আতঙ্কে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের সন্তানের মতো বিবেচনা করে আজ রাতেই যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরকে সঙ্গে নিয়ে হল পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, ইতিপূর্বেও আমরা ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এই হল পরিদর্শন করেছিলাম। তখনই মনে হয়েছিল বিল্ডিংটা একটু হেলে গেছে এবং ফাটল ধরেছে। আজকের ভূমিকম্পের পর অবস্থা আরও খারাপ মনে হচ্ছে। বিষয়টি গভীর, তাই আমরা ইঞ্জিনিয়ারিং টিমকে টেকনিক্যাল অ্যাসেসমেন্টের দায়িত্ব দিয়েছি।

তিনি আরও জানান, জুমার নামাজের পর উপাচার্যসহ জরুরি বৈঠকে বসা হবে। হলটি পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না এবং ছাত্রদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন, সরজমিনে দেখে নিশ্চিত হয়েছি হলটি নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় ছাত্ররা বা আমরা কেউ নিরাপদ নই। তবে ছাত্রদের পরীক্ষা ও টিউটোরিয়াল চলায় হুট করে হল বন্ধ করা বা তাদের বাড়ি পাঠানো সম্ভব নয়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন যৌথভাবে বসে ছাত্রদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান হল প্রাধ্যক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা